২০ দলীয় জোট নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা আজ মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।

নেতৃবৃন্দ এসময় দেশনেত্রীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, কালক্ষেপন না করে কোটি মানুষের নয়নের মনি ও আপোসহীন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথায় গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদের বিদায় ও খালেদা জিয়াকে জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়বে।

এসময় উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.এম শাহাদাত, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, জাগপা কেন্দ্রীয় নেতা মো. আশরাফ আলী খান, এনায়েত আহমেদ হালিম, আসাদুজ্জামান বাবুল, সাইদুজ্জামান কবির, হারুন অর রশিদ, জাগপা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, ঢাকা মহানগর যুব জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, প্রচার সম্পাদক বিপুল সরকার, সহ প্রচার সম্পাদক সাহাবুদ্দিন সাবু প্রমুখ।

এএস