শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ (০৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: জাকির হোসেন বাবলু ও যুগ্ম-আহ্বায়ক ডা. মোফাখ্খারুল ইসলাম রানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান মাহবুব, শিক্ষক ও প্রকৌশলী ইকবালুর রহমান রুকন। এ সময় তিন শতাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।





