আজ বৃহস্পতিবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনোত্তর সহিংসতায় ক্ষতিগ্রস্ত যশোর অভয়নগরের মালোপাড়া পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বিকাল ৩টায় তিনি অভয়নগর ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য দিবেন।
প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে গত শনিবার দুপুরে যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক,কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।