ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাঠোয়ারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরের পর ধানমন্ডির প্রিন্স প্লাজা থেকে তাকে আটক করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসানুল বান্না বিষয়টি নিশ্চিত করেন।
এমএইচ/এসএইচ/কেএইচ





