সভা-সমাবেশ করার মৌলিক অধিকার দেশের সকল নাগরিকেরই রয়েছে। এ অধিকারে বাধা দিয়ে সরকার অগণতান্ত্রিক কাজ করেছে। সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় যে, তারা দেশে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছে বলে অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর।
বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়াকে নাগরিক সমাবেশ করতে না দেয়ার নিন্দা জানিয়ে এক বিবৃতি এ অভিযোগ করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
জামায়াত সেক্রেটারি বলেন, সরকার মিছিল ও সভা-সমাবেশ করতে দিচ্ছে না। ঘরোয়া সমাবেশেও বাধা দিচ্ছে। এ থেকে প্রমাণিত হয় যে, সরকার দেশে বিরোধী দলের কোন অস্তিত্ত্বই স্বীকার করতে রাজী নয়।
সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ছাত্র, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের আহবান জানান ডা শফিকুর রহমান।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
দেশে এক দলীয় স্বৈরশাসন চলছে: জামায়াত