কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপি বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল  নিয়ে এ স্মারকলিপি দেয়া হয়।
বিএনপির মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়। পরে বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক ও মাটিরাঙা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি দাউদুল ইসলাম ভূইয়াসহ একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকরে কাছে স্মারকলিপি দেয়।
ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)এসআর