তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ও সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদসহ জেলা ও থানা পর্যায়ে গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীদের মুক্তির দাবি এবং গুম ও খুনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে; ৫ ফেব্রুয়ারি থানা, পৌর ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল এবং ৭ ফেব্রুয়ারি নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকা,৩১জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
রাজনীতি
তিন দিনের কর্মসূচী ছাত্রদলের
তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল,





