বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, জঙ্গি-সন্ত্রাস দমনে চলমান সামাজিক আন্দোলন আরো জোরদার করতে হবে। জঙ্গি-সন্ত্রাস ও মানুষ হত্যা কোন ধর্ম সমর্থন করে না। ধর্মের নামে যারা জঙ্গি-সন্ত্রাসে লিপ্ত তারা ধর্ম ও মানবতার শত্রু। জঙ্গি-সন্ত্রাস দমনে সকলকে স্ব-স্ব অবস্থানে আরো সচেষ্ট ও সতর্কভাবে কাজ করতে হবে।
২৫ জুলাই ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস আয়োজিত ‘সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এড. মোঃ মনির হোসেনর এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কোস্টাল জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ আতাউল্লাহ খান ও মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন অপু।
আলোচনা সভা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে ‘মাদার তেরেসা পদক- ২০১৬’ প্রদান করা হয়।
এমআইএস





