শুক্রবার (৪ আগস্ট) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবিষয়ে এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে মাওলানা আবদুল হালিম বলেন, গত ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সুপরিকল্পিভাবে হামলা করা হয়েছে। আমরা এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিরোধী মতের রাজনৈতিক নেতাদের ওপর হামলা-মামলা ও সভা-সমাবেশে বাধা প্রদান বর্তমান ক্ষমতাসীন সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। এগুলো সম্পূর্ণ অগণতান্ত্রিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ।

বিবৃতিতে তিনি অবিলম্বে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি