চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, দেশের চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আমদানির সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক জিয়া সরাসরি জড়িত ছিল।
রোববার দুপুরে নগরীর চশমাহিলস্থ বাসভবনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মহিউদ্দিন বলেন, ক্ষমতায় থাকাবস্থায় এসব অস্ত্র দেশের অভ্যন্তরে সংঘাত সৃষ্টির জন্য আনা হয়েছিল। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে ছোট ছোট ক্যাম্প গড়ে তুলে জঙ্গিদের প্রশিক্ষিত করার জন্যই অস্ত্রগুলো আনা হয়েছিল।
অত্যাধুনিক এসব মরণাস্ত্র স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করতেই ব্যবহার হতো এবং দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করে শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় নিরপত্তাকে বিপন্ন করা হতো বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন ও চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল (১) এর পিপি কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]
রাজনীতি
১০ ট্রাক অস্ত্র চালানের সঙ্গে খালেদা-তারেক জড়িত: মহিউদ্দিন