নড়াইল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা জনাব এনামুল হক বাচ্চুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ রোববার এ শোক প্রকাশ করা হয়।

তিনি বলেন, জনাব এনামুল হক বাচ্চু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গৌরবজনক ভূমিকা পালন করেন। তিনি নড়াইলবাসীর অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন। এ দেশে ইসলামী সমাজ গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে গিয়েছেন।

তিনি আরো বলেন, জনাব এনামুর বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেন। তিনি আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে জামায়াতে যোগদান করেন। তিনি জেলা আমীরের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে ইসলামী আন্দোলনে আমৃত্যু নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

মহান আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন।

আমি তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।”

এসএইচ