বিএনপির রাজনীতি শেষ হয়ে আসছে বলেমন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, আমরা নৈরাজ্যে বিশ্বাস করি না।আমি গড়ার রাজনীতিতে বিশ্বাস করি। ৯০ দিনের আন্দোলনে অনেক গার্মেন্টস বন্ধহয়েছে। শ্রমিকরা বেকার হয়েছে। তাদের একটাই লক্ষ্য ক্ষমতা।
মহান মেদিবস উপলক্ষে শুক্রবার বিকেলে কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে জাতীয়পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধানঅতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ মন্তব্যকরেন।
এরশাদ উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘বিএনপির ৯০দিনের আন্দোলনে কোনো শ্রমিক অংশ নিয়েছে, নেয়নি। এখন তাদের অবস্থা কি? শ্রমিকদের অবস্থা করুণ। তারা কিভাবে বাঁচবে? এটা তারা ভাবেনি। তাদের শুধুদরকার ক্ষমতা।’
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারেরসভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদবাবলু, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান এমপি, গোলাম আরিফ টিপু, এস এম ফয়সলচিশতী, এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় শ্রমিক পার্টির সাধারণসম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
জেআই





