দেশের সর্বত্র এখন খুন আর গুম আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, 'জনগণের নিরাপত্তার দাবিতে আমিও মাঠে নামবো।'
বৃহস্পতিবার বিকালে রাজধানীর সোহওয়ার্দী উদ্যানের শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,একের পর এক মানুষকে অপহরণ করা হচ্ছে। আর কিছু দিন পর তাদের লাশ পাওয়া যাচ্ছে। এখন চারিদিকে শুধু লাশ লাশ আর লাশ। যেখানে সেখানে লাশ পাওয়া যাচ্ছে।
খালেদা জিয়া বলেন,আগে লাল পোশাক,নীল পোশাকে মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো। এখন সাদা পোশাকে ধরে নিয়ে যায়। দেশকে এইভাবে চলতে দেওয়া হয় না।
তিনি বলেন,সরকারের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শ্রমিকদের বেকার করছে। বিদেশ থেকে শ্রমিকরা নিঃস্ব হয়ে ফিরে আসছে। কাজেই আওয়ামী লীগের হাতে শ্রমিকরা নিরাপদ নয়। আমরা ভাত চাই,কাজ চাই,শান্তি চাই,নিরাপত্তা চাই। শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন চাই।
আওয়ামী লীগ সরকারের আমলে মধ্যপ্রাচ্যে শ্রমিক নেওয়া বন্ধ হয়ে গেছে জানিয়ে খালেদা জিয়া বলেন, শ্রমিকদের খালি হাতে ফেরত আসতে হচ্ছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনো শ্রমিক নেবে না। তাহলে এই শ্রমিকদের কী অবস্থা হবে।
সরকার কথায় কথায় মিথ্যা বলে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকার রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যে পরিমাণ ক্ষতিপূরণ দিতে চেয়েছিল তা দেয়নি। এরা কথায় কথায় মিথ্যা বলে। তাই দেশের মানুষ এদের কথা এখন আর বিশ্বাস করে না।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
জনগণের নিরাপত্তায় মাঠে নামবেন খালেদা
দেশের সর্বত্র এখন খুন আর গুম আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, 'জনগণের নিরাপত্তার দাবিতে আমিও মাঠে নামবো





