শনিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বের উন্নয়নের রোল মডেলের ১০ শীর্ষ নেতার তালিকায় শেখ হাসিনার নাম অন্তর্ভুক্তি বাংলাদেশের সোনালী অর্জন।
হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হওয়া সম্পর্কে মওদুদ আহম্মেদের বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা অরণ্যে রোদনের মত। তারা ৭ দিন অপেক্ষা করেও কমিটি করতে পারেনি। তারা এখন লন্ডনের দিকে তাকিয়ে রয়েছে।
ওবায়দুল কাদের আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে। তবে যেসব দেশে মৃত্যুদণ্ড নেই, সেসব দেশ খুনিদের ফিরিয়ে দিতে চাচ্ছেনা। তাদেরও ফিরিয়ে আনতে কাজ চলছে।

শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও নিজ মন্ত্রাণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এরপর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রদ্ধা জানায়। পরে ফাতেহার পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এমপি, সওজ নির্বাহী প্রকৌশলী সমিরন রায়, উপ-বিভাগীয় প্রকৌশলী এরিনা মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র আহম্মেদ হোসেন মীর্জা, সাবেক মেয়র ইলিয়াস হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম আর