বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জিয়াউর রহমান ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন। জিয়াউর রহমান দেশে সাম্প্রদায়িক রাজনীতির গুরু। তারই ধারাবাহিকতায় দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থান হয়েছে।

রোববার বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ