রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে মালয়েশিয়া এবং ইরাকে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব- ৩।
আটককৃতরা হলেন- আব্দুল কদ্দুস মৃধা, মো. জাফর এবং বিপ্লব। এসময় পাচারের উদ্দেশ্যে জড়ো করা সাত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার পর মানবপাচার চক্রের এ সদস্যদের আটক করা হয়।
র্যাব- ৩ এর সহকারী পরিচালক লিগ্যাল এবং মিডিয়া উইং কর্মকর্তা রুম্মন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে রাতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র্যাব-৩ এর উপপরিচালক মেজর মো. মহিউদ্দিন জানান, চক্রের মূলহোতা তানজিলকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যে তিনজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে দু'জনের বাড়ি বরিশাল এবং অপর জনের বাড়ি জামালপুরে। তারা তিনজনই বিভিন্ন হোটেল কর্মচারী। চক্রের মূলহোতা তানজিল এদের মাধ্যমে পাচারের উদ্দেশে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করতো বলেও জানান মেজর মহিউদ্দিন।
কেএইচ





