নূরুল ইসলাম বুলবুল জামায়াতের পক্ষ হতে পরিবারটিকে সহযোগিতা তুলে দিয়ে বলেন, আল্লাহ্ তার প্রিয় বান্দাদেরক তার কাছাকাছি রাখার জন্যই অনেক সময় বিপদ মুসিবত দেন। তাই বিপদ মুসিবতে ধৈর্যহারা না হয়ে বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ তায়ালা বলেন, পৃথিবীতে এমন কোনো বিপদ মুসিবত আসে না যা মানুষ সৃষ্টির বহুকাল পূর্বে তা লিপিবদ্ধ করে রাখা হয়েছে যাতে মুমিনরা ধৈর্যধারণ করতে পারেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য এবং সুন্দরের পক্ষে কাজ করে যাচ্ছে। আমাদের সাধ্যমত আমরা দেশব্যাপী অসহায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। জামায়াত একটি আত্মনির্ভরশীল সাবলম্বী সমাজ গঠন করতে চাই। যাতে করে অসহায় প্রতিটি মানুষ নিজেদের প্রচেষ্টায় ঘুরে দাঁড়াতে পারে। এতে করে ব্যক্তি সাবলম্বী হবেন, পরিবার সাবলম্বী হবে, পাশাপাশি দেশ গঠনে এসব মানুষ ভূমিকা রাখতে পারবেন।
উল্লেখ্য যে, গত ২৫ জুলাই বুলবুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। জননেতা নূরুল ইসলাম বুলবুল শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি
এমআই





