‘ধানের শীষ’ প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রবনী। তিনি নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপির মনোনানয়ন প্রত্যাশী।
আজ (২১ নভেম্বর) বুধবার সাড়ে ১২টার দিকে গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডে সাক্ষাতকার শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
লুৎফজ্জামান বাবরের স্ত্রী বলেন, “রাজনৈতিক মিথ্যা মামলায় আমার স্বামী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি।”
তিনি বলেন, “আগামী নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন, আমার স্বামী মুক্তি পাবেন এবং দেশের গণতন্ত্র সুরক্ষা হবে।”
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তাহমিনা জামান শ্রবনী বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
এমবি





