বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএফইউজে’র সভাপতি এবং ঢাকা আদর্শ আন্দোলনের সদস্য সচিব জনাব শওকত মাহমুদকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম বলেন, “সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে ৩ দিনের রিমান্ডে নিয়ে তার উপর চরম জুলুম করছে।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠিত সাংবাদিক জনাব শওকত মাহমুদকে অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে সরকার প্রমাণ করেছে যে, দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই। সরকার দেশে একদলীয় স্বৈরশাসন চালাচ্ছে।
দেশে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার বলতে কিছইু নেই। সরকার সারা দেশে গ্রেফতার, নির্যাতন চালিয়ে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সরকারের এহেন দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
মিথ্যা মামলা প্রত্যাহার করে জনাব শওকত মাহমুদকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এসএইচ





