আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত বার্তায় পূর্ণাঙ্গ কমিটির ৩৮ জনের মধ্যে ২৮ জনের নাম ঘোষণা করা হয়। এর আগে দুই দফায় ৮১ সদ্যসের কেন্দ্রীয় কমিটির ৪৩ নেতারা নাম ঘোষণা করা হয়।
কাউন্সিলের প্রথম দিনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর ২১ জনের নাম ঘোষণা করা হয়।
দ্বিতীয় দিনে সম্পাদকমণ্ডলীর ২২ জনের নাম ঘোষণা করা হয়।
শনিবার কার্যনির্বাহী সদস্য পদে ২৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। নিন্মে এ পর্যন্ত অনুমোদিত কমিটির তালিকা তুলে ধরা হলো।
সংসদীয় বোর্ড (২০১৬-২০১৯)
শেখ হাসিনা এমপি, সৈয়দ সাজেদা চৌধুরী এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের এমপি, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, মোঃ রশিদুল ইসলাম।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (২০১৬- ২০১৯)
সভাপতি পদে শেখ হাসিনা এমপি। সভাপতিমণ্ডলীর সদস্য : সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, পীযুষ ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ এমপি, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। যুগ্ম সাধারণ সম্পাদক : মাহাবুব-উল-আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, জাহাঙ্গীর কবীর নানক এমপি, আব্দুর রহমান এমপি। কোষাধ্যক্ষ পদে এইচ এন আশিকুর রহমান এমপি।
সদস্যদের তালিকা:
আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, মো. মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন মায়া এমপি, কামরুল ইসলাম এমপি, নুরুল মজিদ হুমায়ুন এমপি, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি এমপি, বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, নুরুল ইসলাম ঠান্ডু, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, দিপঙ্কর তালুকদার, বদরুদ্দিন আহমেদ কামরান, আখতারুজ্জামান, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম, গোলাম কবির রব্বানী চিনু, অ্যাডভোকেট রিয়াজুল কবির কায়সার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড (২০১৬-২০১৯)
শেখ হাসিনা এমপি, সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম এমপি, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান এমপি, ওবায়দুল কাদের এমপি, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, মো. রশিদুল আলম, মাহবুবু-উল-আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, ড. আব্দুস সোবহান গোলাপ।
এই প্রসঙ্গে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যদের তালিকা কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক দলের সভাপতি অনুমোদন দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই কমিটির সব সদস্য নিষ্ঠার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালন করবেন।
জারিফ





