ঝিনাইদহে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়, পরপর ৭ মেধাবী ছাত্রকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদ ও গুমকৃত নেতাদের মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।বুধবার নগরীর নিউমার্কেট এলাকা হতে এ মিছিল বের করা হয়।
শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী সভাপতি মু. তারিকুর রহমান তারেকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ও রহমান, সুজন কাজী, সোয়াইব, মোশারফ আনসারী, মনিরুল ইসলাম, মুজাহিদুল আলম, আব্দুল্লাহ মনা, আব্দুর রহমান, সাঈদী হাসান, নাঈম, ওবায়দুর রহমান, হাবিবুর, হেলাল হোসেন প্রমুখ।তারিকুর রহমান বলেন, পরিকল্পিতভাবে একের পর এক ঝিনাইদহে নিরপরাধ মেধাবী ছাত্রদের হত্যা করে সরকার ও পুলিশ দেশে বর্বরতার নিকৃষ্ট নজির স্থাপন করেছে।
বিগত কয়েকদিনে ঝিনাইদহে সরকার ও পুলিশের টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে নিরপরাধ ৭ জন মেধাবী ছাত্র। তাদেরকে গ্রেপ্তারের পর অস্বীকার ও নির্যাতন করে রাতের আঁধারে
গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। একই সাথে চলেছে সরকার, পুলিশ ও কিছু গণমাধ্যমের যৌথ প্রযোজনায় স্বীকারোক্তির সাজানো নাটক ও মিথ্যাচার। এভাবে প্রতিনিয়ত শিবির নেতাদের গুম মিথ্যা স্বীকাররোক্তি পরবর্তীতে হত্যা বর্তমান পুলিশ বাহিনীর রুটিন মাফিক কাজে পরিনত হয়েছে।
এতে প্রমাণ হয় যে দেশের আইন শৃংঙ্খলা রক্ষা এবং দেশ পরিচালনায় নিজেদের ব্যার্থতাকে আড়াল ও সংখ্যালঘু হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবিরকে টার্গেট করে যৌথ মিশনে নেমেছে অবৈধ সরকার ও পুলিশ। এ অত্যাচার ও নিপীড়ণ কিছুতেই মেনে নেয়া যায়না।
উল্লেখ্য ঝিনাইদহে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়, পরপর ৭ মেধাবী ছাত্রকে পুলিশকর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদ ও গুমকৃত নেতাদের মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত বুধবার দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে এ কর্মসূচি পালন করা হয়।মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোড়াগেট এসে শেষ হয়।
এআই





