দেশব্যাপী বিচার বহির্ভূত হত্যা, অপহরণ ও গুমের প্রতিবাদে মুন্সীগঞ্জে জনসভা করতে রওয়ানা দিয়েছেন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ দুপুর পৌনে ৩ টার দিকে তার গুলসান বাসা থেকে তিনি রওয়ানা দেন বলে দলীয় সূত্রে জানা যায়।[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401272455.jpg[/img]
বুধবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জের হাটলক্ষী গঞ্জের লঞ্চঘাট এলাকায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হবে। মুন্সীগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভায় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
মুন্সীগঞ্জের জনসভা দুপুর আড়াইটার দিকে শুরু হয়। জনসভায় উপস্থিত আছে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ, ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]