নোয়াখালী জেলার সোনাইমুড়ির চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে হিজবুত তাওহীদের সাথে গ্রামবাসীদের সংঘর্ষের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে হিজবুত তাওহীদের আমীর জনাব মসিউর রহমান ও মোহাম্মাদ বায়েজীদ খান পন্নীর কন্যা রুফায়দা পন্নী যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ।

আজ বুধবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “নোয়াখালী জেলার সোনাইমুড়ির চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে হিজবুত তাওহীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সংঘর্ষ হয়নি।

গ্রামবাসীদের সাথে হিজবুত তাওহীদের যে সংঘর্ষ হয়েছে তার সাথে জামায়াতে ইসলামীর কারো কোন সম্পর্ক নেই।

হিজবুত তাওহীদের সাথে সংঘর্ষের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে হিজবুত তাওহীদের নেতৃবৃন্দ যে মিথ্যা বক্তব্য প্রদান করেছেন তা প্রত্যাহার করার জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এসটি