ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়ার নির্দেশে মহানগরীর সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃ্ত্বে একটি গ্রুপ প্রেস ক্লাবের দিকে রওয়ানা হয়েছে।
অপরদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দীকী নাজমুল আলমের নেতৃত্বে ছাত্রলীগের আর একটি গ্রুপ প্রেস ক্লাবের দিকে রওয়ানা হয়েছে।
আজ সোমবার বিকালে এ দু গ্রুপ প্রেস ক্লাবে রওয়ানা হয়।
প্রেসক্লাবে আওয়ামীপন্থীদের সঙ্গে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতা-কর্মীরা এক হয়ে বিএনপিপন্থীদের সাথে সংঘর্ষের ঘটনার পর তারা প্রেস ক্লাবের দিকে রওয়ানা হয় বলে জানা যায়।
এমআর/এসএইচ





