রাজশাহী মহানগরীর জামায়াতে ইসলামীর সহকারী সেত্রেুটারী অধ্যাপক আঃ সামাদকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, 'অধ্যাপক আঃ সামাদ একাধিকবার নির্বাচিত একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং রাজশাহী সিটি করপোরেশনের একজন সাবেক প্যানেল মেয়রের দায়িত্ব পালনকারী অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ও বিশিষ্ট শিক্ষাবিদ। এমন একজন গুণী ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের কর্তৃত্ববাদী স্বৈরাচারী চেহারাটা অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে।জনসমর্থনহীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যেই অধ্যাপক সামাদের মত জনপ্রিয় গুণীব্যক্তিদের গ্রেফতার করছে। সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি'।
জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে অধ্যাপক আবদুস সামাদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য তিনি সরকারে প্রতি আহবান জানান।
(প্রেস রিলিস)
জেড





