আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন চলছে। সকাল সোয়া ১০টার দিকে শুরু হওয়া এ সম্মেলনে এখন বক্তব্য রাখছেন বিদেশি অতিথিরা। সম্মেলনে বিভিন্ন দেশের মোট ৫৫ জন বিদেশি অতিথি উপস্থিত আছেন।

বিদেশিদের মধ্যে এখনো বক্তব্য রেখেছেন, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং জিয়াওজং, শ্রীলঙ্কার সংসদ সদস্য, ইউনাইটেড ন্যাশনাল পার্টির মোহাম্মদ হাশিম, ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট বিনয় প্রভাকর, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ, রাশিয়ার সংসদ সদস্য সের্গেই জেলিজনিয়াক, নেপাল কমিউনিস্ট পার্টির নেতা ড. রাম শর্মা মহত, কানাডার কানজারভেটিভ পার্টির দীপক ওভরয়।

এরআগে সকাল ১০টা ১২ মিনিটের দিকে এই সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার।’

এমবিএইচ