আওয়ামী লীগের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন,যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে তারা তো পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল। শহীদ জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছে।’ তাই মুক্তিযোদ্ধাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে আবারো কাজ করার আহ্বান জানান খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের উদ্দেশে এ কথা বলেন খালেদা জিয়া।
খালেদা জিয়া মুক্তিযোদ্ধা দলের উদ্দেশে বলেছেন,আমি আগে বলেছিলাম,কেউ যদি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমার সঙ্গে না থাকে,আমি একাই আন্দোলন করবো। আমি এখন বিশ্বাস করি এই আন্দোলনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাও আমার সঙ্গে আছেন। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়েই আমরা আবার আন্দোলনে নামবো। এসময় মুক্তিযোদ্ধারাও আন্দোলনে খালেদা জিয়ার সঙ্গে থাকার অঙ্গীকার করনে।
তিনি বলেন,‘বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য,সামাজিক বৈষম্য দূর করার জন্য অথচ দেশ আজ শৃঙ্খলিত। দেশের মানুষকে মুক্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’
এসময় খালেদা জিয়ার কাছে বিএনপির সমাবেশে মুক্তিযোদ্ধাদেরকে আলাদা স্থান দেয়ার দাবি জানায় সংগঠনটি।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর,কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম,ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা শাহ আবু জাফর আহমেদ প্রমুখ।
এছাড়া মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে শফীউজ্জামান খোকন,সাদেক আহমেদ খান,সৈয়দ হারুনুর রশীদ,মিজানুর রহমান খান বীর প্রতীক,মোস্তফা শাহাবুদ্দীন রেজা,আবুল হোসেন,মহিউদ্দিন আহমেদ শাজাহানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
'পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধের শক্তি দাবি করে'
আওয়ামী লীগের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন,যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে তারা তো পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল। শহীদ জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















