বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘বিএনপি পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।’
তিনি আরো বলেন, হঠাৎ করে দলীয় প্রতীকে নির্বাচন করার পিছনে সরকারের দূরভীসন্ধি রয়েছে। বিএনপির নেতাকর্মীদের খুন, গুম ও জেলে পুরে ফাঁকা মাঠে নির্বাচনে জয়লাভ করে বর্হিবিশ্বে জনপ্রিয়তা দেখাতে চায় সরকার।’
আজ দিনাজপুরের নিমনগর ফুলবাড়ী বাসষ্টান্ডে সৈয়দ জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। কেন্দ্রগুলোতে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তিনি নেতাকর্মীদের মাঠে থাকারও আহ্বান জানান।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে। এ নির্বাচন বিএনপি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে।
এর আগে তিনি সকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌর সভায় বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব আমিরুল বাহারের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসএইচ





