বরিশাল-ঢাকা মহাসড়কের বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিষ্টার শাহজাহান ওমর (বীর বিক্রম) ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। হামলায় কমপক্ষে ১০জন নেতা-কর্মী আহত হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন মিয়া জানান, তার নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণের জন্য শুক্রবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ গৌরনদীতে আসেন। তাদের সংবর্ধনা দিতে নেতা-কর্মীরা সকাল থেকে গৌরনদী বাসষ্ট্যান্ডে জড়ো হয়। দুপুরে গাড়ি বহর নিয়ে নেতৃবৃন্দ গৌরনদী বাসষ্ট্যান্ডে এসে গণসংযোগ শুরু করেন।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মী ও ক্যাডাররা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নেতৃবৃন্দের ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীরা বহরের একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে নেতৃবৃন্দরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম জানান, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর শ্লোগান দেয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের প্রতিহত করেছে মাত্র।
গৌরনদী থানার ওসি আবুল কালাম গাড়ি বহরে হামলার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[b]বরিশাল, ১৪ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
বরিশালে গণসংযোগে বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলা