বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের সাথে যৌথসভা করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসে সারাদেশে একযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‌্যালী এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা সফল করার লক্ষে এ যৌথসভা ডাকা হয়েছে।

যৌথ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলেছেন।

এমআর/এএইচ