কারাবন্দী বিএনপি নেতা ও সাবেক এমপি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান রোবাবর (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
তিনি বলেন,“কারাবন্দী বিএনপি নেতা ও সাবেক এমপি নাসির উদ্দিন আহম্মেদ পিণ্টু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ দুপুরে ইন্তেকাল করেছেন। এ সরকার দীর্ঘদিন যাবত তাকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। তিনি রাজনৈতিক জুলুম ও নীপিড়ণের শিকার।
মুজিবুর রহমান বলেন, অতীতে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জনাব নাসির উদ্দিন আহম্মেদ পিণ্টু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংসদ সদস্য হিসেবে নিজ এলাকার উন্নয়ন ও দেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।
তিনি বলেন, বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে তার চিকিৎসার ব্যাপারে গাফলতির সংবাদ প্রচারিত হয়েছে। চিকিৎসকের পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে যে, রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার তাকে চিকিৎসা করাতে দেননি।
শনিবার থেকেই নাসির উদ্দিন আহম্মেদ পিণ্টু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসায় বাধা প্রদান মানবাধিকারের চরম লঙ্ঘন। পিণ্টুর চিকিৎসায় গাফলতির বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা উচিত বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, "আমি নাসির উদ্দিন আহম্মেদ পিণ্টুর রূহের মাগরিাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তায়ালা যেন তার পরিবার ও আত্মীয়বর্গকে এ শোক সহ্য করার তাওফীক দান করেন।"
এমকে





