ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী এবং কতিপয় মন্ত্রীর বক্তব্যের জের ধরেই খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছে।
মঙ্গলবার আদর্শ ঢাকা আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে তা পুরো জাতি দেখেছে। যারা হামলার সঙ্গে জড়িত তারা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী।
নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন সংশয় প্রকাশ করে তিনি বলেন, গতকাল যে হামলা হয়েছে তাতে আমরা সংশয় প্রকাশ করছি যে সুষ্ঠু নির্বাচন হবে কিনা।
তিনি বলেন, এ ঘটনার পরেও সিইসি নিরব। এতেই বোঝা যায় নির্বাচন সুষ্ঠু হবেনা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) শওকত মাহমুদ, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।
এসএইচ





