দেশব্যাপী অব্যহত শিশু ও নারী নির্যাতন, গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে শহর জামায়াত।

বুধবার দুপুর ১ টার দিকে শহর জামায়াতের আমীর কামরুল আহসান ইমরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের চরপাড়া মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধোপাখলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আল হেলাল তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএইচ