২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সকালে উত্তরা পশ্চিম থানা আমীর আবদুল্লাহ রেজার নেতৃত্বে মিছিলটি উত্তরার সোনারগাঁ জনপথ মোড় থেকে শুরু হয়ে খালপাড় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন থানা আমীর আবদুল্লাহ রেজা, সেক্রেটারী মাহবুবুর রহমান, জামায়াত নেতা আবুদল্লাহ সা’দ, ছাত্র নেতা জুবাইর প্রমুখ।

বক্তারা অবিলম্বে গণবিচ্ছিন্ন এ সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান। অন্যথায় জনগনের দাবি আদায়ের জন্য অবরোধ তীব্র থেকে তীব্রতর করা হবে ইনশাল্লাহ।

উক্ত মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোস্তাকিম, মশিউর, তরিকুল, প্রমুখ।

এআর