আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ সংবাদ সম্মেলন ডেকেছেন।

বুধবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পল্টনে আদর্শ ঢাকা আন্দোলনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ মেয়র নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছিলো জাতীয়তাবাদী ঘরানার এই নাগরিক প্লাটফর্ম।

জেএ