বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮ টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের তারিখ ৮ ফেব্রুয়ারি নির্ধারণকে কেন্দ্র করে দলের করণীয় ঠিক করতে মূলত এ বৈঠক ডাকা হয়েছে। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
জেড





