ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন বলেছেন বিএনপির সামনে একটাই পথ আছে, তা হলো আন্দোলন। এ ছাড়া অন্য কোনো পথ নেই।
মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ফেরদৌস হোসেন বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর সরকারের বয়স এক বছর হয়ে গেলো। যদি বিরোধী দল আন্দোলন না করে তবে সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় বিএনপিকে আন্দোলন করতে হবে। আর বিএনপি যদি অপেক্ষা করে সরকার এমনিতেই নেমে যাবে, তাহলে সরকার ৫ বছরই থেকে যেতে পারবে। তাহলে এই সরকার বৈধতাও পাবে।
জেএ





