হেফাজত ইসলামের সমর্থকদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, হরতাল ডাকা মৌলিক অধিকার। হেফাজতের হরতালে বাধা দেবেন না। তিনি হরতালে সবাইকে সমর্থন দেয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারি পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, নুরুল হক নুর প্রমুখ।
শুক্রবার মোদীবিরোধী বিক্ষোভে হামলা ও সংঘর্ষে কয়েকজনের মৃত্যুর প্রতিবাদে শনিবার (২৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
সমাবেশের শেষদিকে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে কয়েকজনকে আটক করে পুলিশ।
এমবি





