তীব্র সমালোচনার মুখে ইসলামী ব্যাংকের টাকা ফেরৎ দেয়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও স্বাধীনতা দিবসের উপহার প্যাকেটে ছিল ইবনে সিনার ওষুধ ও স্যালাইন।
বুধবার সকালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় লাখো কণ্ঠে জাতীয় সংগীতের।
বিশ্বরেকর্ড করার এ অনুষ্ঠানে যোগ দিতে আসা নানা বয়সী কয়েক লাখ মানুষ, যাদের হাতে অনুষ্ঠানের শুরুতেই তুলে দেয়া হয় একটি করে উপহার ব্যাগ। ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ লেখা ব্যাগের ভেতরে থাকা উপহারগুলোর মধ্যে ছিল একটি খাবারের প্যাকেট। যা খুলতেই বেরিয়ে আসে ইবনে সিনার বেশ কিছু ওষুধ। যার মধ্যে ছিল একটি স্যালাইন, একটি গ্যাসট্রিকের ওষুধ ও একটি সিনাপল ট্যাবলেট।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমন সব উপহার দেখে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় এ অনুষ্ঠানে অংশ নেয়া বেশ কিছু তরুণকে। ক্ষোভের কারণ হিসেবে তরুণরা জানায়, যেখানে জামায়াতের সব অর্থনৈতিক প্রতিষ্ঠান বন্ধ করার কথা, সেখানে উল্টো সরকারই তাদের পণ্য জনগণের হাতে তুলে দিচ্ছে।
এর আগে গত ১৮ মার্চ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর লাখো কণ্ঠে সোনার বাংলায় ইসলামী ব্যাংক বা এ ধরনের কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ অনুদান না নেয়ার কথা জানান।
পরবর্তীতে ইসলামী ব্যাংকের অর্থ ফেরত দেয়ার কথা জানিয়ে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয় সরকারের পক্ষ থেকে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
ওষুধ-স্যালাইন দিয়ে রেকর্ডে অংশ নিল জামায়াত
তীব্র সমালোচনার মুখে ইসলামী ব্যাংকের টাকা ফেরৎ দেয়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও স্বাধীনতা দিবসের উপহার প্যাকেটে ছিল ইবনে সিনার ওষুধ ও স্যালাইন। বুধবার সকালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ





