বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বৃটিশ পার্লামেন্টের হুইপ লর্লি বাটের সাথে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার হুইপ লর্লি বাট এর আমন্ত্রণে হাউস অব কমন্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বৃটিশ পার্লামেন্টে পৌঁছলে তাকে স্বাগত জানান হুইপ লর্লি বাট।
বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও বিএনপির দলীয় কার্যক্রম নিয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রসঙ্গও আলোচনায় স্থান পায়।
হুইপ লর্লি বাট বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার হরণ, একতরফা নির্বাচন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লংঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
[b]ঢাকা,২৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ/এফএ
[/b]
রাজনীতি
বৃটিশ হুইপ লর্লি বাটের সঙ্গে তারেকের বৈঠক
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বৃটিশ পার্লামেন্টের হুইপ লর্লি বাটের সাথে বৈঠক করেছেন। বৃহস্পতিবার হুইপ লর্লি বাট এর আমন্ত্রণে হাউস অব কমন্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমান বৃটিশ পার্লামেন্টে পৌঁছলে তাকে স্বাগত জানান হুইপ লর্লি বাট





