জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি সৈয়দ আবদাল আহমদের মাতা সৈয়দা শাহেরুন নেছার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বকশি বাজার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
মরহুমা সৈয়দা শাহেরুন নেছার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ।
মঙ্গলবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে এই শোক প্রদান করেছেন তিনি।
সৈয়দা শাহেরুন নেছার রূহের মাগফিরাত কামনা করে শোকবাণীতে জামায়াত আমির বলেন, মহান আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন।
তিনি তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদান জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা তাদেরকে এ শোক সহ্য করার তাওফীক দান করুন।
মঙ্গলবার বাদ এশা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নাসিরপুরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার (০৯ অক্টোবর) সকালে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।
এমবি





