নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ণপত্র সংগ্রহ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীসহ একই দলের অপর দুইজন। এরা হলেন-দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।
রোববার বিকেলে তার পক্ষে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এস এম আকরাম রোববার সকালে আর রফিউর রাব্বি কয়েক দিন আগে উপ-নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি নাসিম ওসমানের মৃত্যুতে এ আসনটি শূন্য হওয়ার পর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে, এ আসনে আওয়ামী লীগ প্রার্থী না দিয়ে শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেবে। শনিবার নারায়ণগঞ্জে নাসিম ওসমানের স্মরণসভায় এলেও আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করেননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার রাতে নারায়ণগঞ্জে কর্মিসভায় কাদের সিদ্দিকী বলেন, নারায়ণগঞ্জ থেকে অসুস্থ রাজনীতি দূর করতে কৃষক শ্রমিক জনতা লীগ নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
না.গঞ্জ-৫ আসনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র সংগ্রহ
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ণপত্র সংগ্রহ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীসহ একই দলের অপর দুইজন। এরা হলেন-দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী





