বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যে সরকার ভীত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আইনজীবীদের সমাবেশে দেয়া খালেদার বক্তব্যে প্রতিক্রিয়ায় বিকালে কারওয়ান বাজার টিসিবি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দলের নেতারা আইনের শাসনে বিশ্বাস করেন না। তারা বিচার ব্যবস্থা ধ্বংস করতে চায় বলেই সুপীম কোর্ট প্রাঙ্গনে সমাবেশ করতে চেয়েছিলেন। খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যের দুর্নীতির অভিযোগ বিচারধীন থাকায় বিচার বিভাগের ওপর তাদের এই ক্ষোভ।
হানিফ বলেন, বিএনপির আন্দোলনের শক্তি আমাদের জানা আছে। সাংগঠনিক দুর্বলতার কারণেই তারা (বিএনপি) মাঠে নামতে পারছে না। আন্দোলনে না মেনে তারা সরকারকে বার বার সময় বেধে দিচ্ছে। আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই।
দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড সম্পর্কে হানিফ বলেন, যে বা যারাই এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকুকনা কেন কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধীদের গ্রেফতার করতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী প্রশাসন কাজ করছে।
[b]ঢাকা, এমআর, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]