সাধারণ শ্রমিকদের রক্তকে বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। আমরা থাকতে তা হতে দেব না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খাঁন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ আয়োজিত ক্ষমতা লোভী ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার বিষাক্ত ছোবল শীর্ষক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন- খালেদা জিয়ার আন্দোলন কাদের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে নাকি , পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে আন্দোলনের নামে যুদ্ধ ঘোষণা করেছেনে আপনি,শ্রমিকের রক্তকে আপনি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাবেন বাংলার জনগন তা মেনে নিবে না।

তিনি বলেন,বিএনপি জামায়াত জোটের বিষাক্ত ছোবল দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে।তাদের এই আন্দোলনের নামে নৈরাজ্যের স্বিকার হয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য পরিবহন শ্রমিক, ড্রাইভার- হেল্পার।

খালেদা জিয়া আপনি তো গুলশান কার্যালয়ে না খেয়ে থাকেন না। আয়েশ করে বসে হরতাল অবরোধের ঘোষণা দিচ্ছেন, আর আপনার এই কর্মসূচিতে না খেয়ে দিন অতিবাহিত করছেন আমার শ্রমিক ভায়েরা।

সুশীল সমাজের সমাজের সমালোচনা করে তিনি বলেন, আপনারা কাদের সাথে আলোচনার কথা বলছেন,২০ দলীয় জোট তো খুনির জোট। তাদের জোটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন মাডার কেসের প্রধান আসামী শফিউল আলম প্রধান আছেন। তাই তাদের সাথে আলোচনা করা মানে চোর ডাকাতের সাথে আলোচনা করা।৭১’এর পরাজিত শক্তিদের নিয়ে এই জোট করা হয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার শিকড় বাংলার জনগনের মধ্যে, তাই তাকে এত সহজে ক্ষমতা থেকে নামানো যাবে না।

আয়োজক সংগঠনের আহব্বায়ক এম এম শাহ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক পান্না দাস, জাহিদুল ইসলাম প্রমুখ।

এমআর/এসএইচ