ব্রাজিল থেকে পোকাযুক্ত পচা গম আমদানীর দায়-দায়িত্ব কাধে নিয়ে পদত্যাগ করার জন্য খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলামের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, ব্রাজিল থেকে পোকাযুক্ত পচা গম আমদানী করে এখন ঐ গমকে ভাল গম হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছে খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম। পচা গম আমদানীকারীদের বিচারের দাবীতে দেশবাসী সোচ্চার হয়েছে। ব্রাজিল থেকে আমদানী করা পচা গম রিসিভ না করায় আমি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।

দেশের গরীব মানুষের জন্য পচা গম আমদানী করে সরকার দরিদ্র লোকদের মৃত্যুর দিকে ঠেলে দেয়ার ব্যবস্থা করেছে। রাজারবাগ পুলিশ লাইনের একজন পুলিশ সদস্য বলেছেন, রেশমে দেয়া চাল ও গমের মধ্যে পোকা এবং ইটের টুকরা পাওয়া যাচ্ছে, যা খেয়ে পুলিশ বাহিনীর সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে। পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পত্রে বলা হয়েছে যে, খাদ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা অত্যন্ত নিম্নমানের আটা খেয়ে পুলিশের মনোবল দুর্বল হয়ে যাচ্ছে।

পচা গমের আটা সারাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে কাবিখা, টিআর ও ত্রাণের জন্য। পচা গমের আটা কাবিখা, টিআর ও ত্রাণের জন্য সরবরাহ করা হলে তা খেয়ে দেশের দরিদ্র জনগণ অসুস্থ হয়ে পড়বে। কাজেই অবিলম্বে পোকাযুক্ত পচা গমের আটা সরবরাহ বন্ধ করে তা ফেলে দেয়া উচিত।

পোকাযুক্ত পচা গম আমদানীর দায়-দায়িত্ব কাধে নিয়ে অবিলম্বে পদত্যাগ করার জন্য আমি খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলামের প্রতি আহবান জানাচ্ছি।

খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলামসহ যারা এ পোকাযুক্ত পচা গম আমদানীর কেলেঙ্কারীর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ