বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগে মন্ত্রীরা নিজের সম্পদ বিক্রি করে রাজনীতি করতেন। আর এখন জনগণের সম্পদ লুট করে রাজনীতি করেন। আবার ভোটের সময় বলেন, আমরা জনগণের বন্ধু। আজকে সরকারি দলের লোকেরা যেই হারে জনগণের সম্পদ লুট করা শুরু করেছে কয়েকদিনের মধ্যে তাদের ভিক্ষার থলি হাতে নিতে হবে।
গতকার বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ‘শহীদ জিয়ার উন্নয়ন উৎপাদনমুখী রাজনৈতিক কর্মময় জীবন এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, হাইকোর্ট যদি ৭ খুনের হত্যাকারীদের গ্রেফতার করার নির্দেশ দিয়ে থাকেন। তাহলে শেখ হাসিনা তাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। তাকেও গ্রেফতার করা প্রয়োজন। হাইকোর্ট এখন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করার নির্দেশ দিয়ে প্রমাণ করুক আইনের উর্ধ্বে কেউ নেই।
নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার কথা উল্লেখ করে গয়েশ্ব চন্দ্র রায় বলেন, হাইকোর্ট যেখানে র্যাব কর্মকর্তাদের ৭ খুনের অপরাধী হিসাবে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন সেখানে তাদের গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন হিসাবে। এসময় আইনমন্ত্রীর প্রতিক্রিয়া কি ছিল?
তিনি বলেন, শেখ হাসিনা এখন মোদি আতঙ্কে ভুগছেন। নিজের ভয় কাটানোর জন্যই তিনি উচ্চস্বরে বিভিন্ন জায়গায় কথা বলছেন।
বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিকভাবে শেখ হাসিনার মৃত্যুর সময় এসে পড়েছে। কেননা মৃত্যুর ভয় যারা পায় তাদের মৃত্যুটা নিশ্চিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম গিয়াসউদ্দিন খোকন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফোরকান আলম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরি আরা সাফা, সহ-সভাপতি শাহানা চৌধুরী প্রমূখ
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
জনগণের সম্পদ লুটের রাজনীতি চলছে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগে মন্ত্রীরা নিজের সম্পদ বিক্রি করে রাজনীতি করতেন। আর এখন জনগণের সম্পদ লুট করে রাজনীতি করেন। আবার ভোটের সময় বলেন, আমরা জনগণের বন্ধু। আজকে সরকারি দলের লোকেরা যেই হারে জনগণের সম্পদ লুট





