নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি থেকে সেলিম ওসমানসহ ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই মনোনয়নপত্র চূড়ান্ত করতে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কার্যালয়ে বৈঠকে বসেছে দলের সংসদীয় বোর্ড।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে ওই পদটি শূন্য হয়। আসনটিতে আগামী ২৬ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।  এ আসনে প্রথম মনোনয়নপত্র কেনেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সন্ত্রাসীদের হাতে নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।
আজ মঙ্গলবার নাসিম ওসমানের ভাই সেলিম ওসমান ছাড়াও অন্য যে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাঁরা হলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলামসহ ও স্থানীয় নেতা শামীম মিয়া।
এই আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছে।
[b]ঢাকা,একে, ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]