বিএনপি-জামায়াত সরকারের সময়ে দেশ অন্ধকারে ছিল দাবি করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,বর্তমান সরকারের অধীনে দেশ আলোর বন্যায় ভাসছে।
শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার পৌর অডিটরিয়ামে বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ‘শান্তি,উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক গণসংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যুদ্ধাপরাধী,জঙ্গিবাদ,সাম্প্রদায়িক শক্তিকে বর্জনের আহবান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন,মহান যুদ্ধের সময় যেমন পাকিস্তানীদের বর্জন করেছিল মানুষ। ঠিক একইভাবে তাদেরও বর্জন করতে হবে।
গণসংলাপে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার,কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী,জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন,পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
আলোর বন্যায় দেশ ভাসছে: ইনু
বিএনপি-জামায়াত সরকারের সময়ে দেশ অন্ধকারে ছিল দাবি করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,বর্তমান সরকারের অধীনে দেশ আলোর বন্যায় ভাসছে।শুক্রবার বেলা ১১টায়





