তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ খালেদা জিয়া জঙ্গিদের পাহারাদার। তিনি জামায়াত-শিবির ও রাজাকারদের ত্যাগ করার ব্যপারে রহস্যজনক নিরবতা পালন করছেন।

এই নিরবতা পালনের মাধ্যমে তিনি জামায়াত-শিবিরের জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন। তিনি জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের পক্ষে ছিলেন, এখনো আছেন।’

শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ কলঙ্ক মুক্ত হয়েছে। কিন্তু খালেদা জিয়া তাদের প্রশ্রয় দিয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’


এসএম