রোববার (৩০ জুলাই) তিনি রাজধানীর উত্তরায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানা আয়োজিত ১ আগস্ট বায়তুল মোকাররাম মসজিদের উত্তর গেইটে আহুত সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাও. মুহিব্বুল্লাহ, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর অ্যাড. ইব্রাহিম খলিল ও মহানগরী মজলিসে শূরার সদস্য মাহবুবুল আলম প্রমুখ।

ড. রেজাউল করিম বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারানোর আতঙ্কে এখন জনগণের সাথে অসংলগ্ন আচরণ করতে শুরু করেছে। তারা চলমান সরকার পতনের গণআন্দোলনকে নির্মম ও নিষ্ঠুরভাবে দমন করার জন্য দলন-পীড়ন ও গণগ্রেফতারের পথ বেছে নিয়েছে। তারা সারাদেশেই গণগ্রেফতার শুরু করেছে। পুলিশ দিয়ে পেটানো হচ্ছে জাতীয় নেতাদের। আবার তাদের জন্য উপহার পাঠিয়ে সরকার নির্মম পরিহাসে লিপ্ত হয়েছে। বিষয়টি রীতিমত গরু মেরে জুতা দানের শামিল। মূলত, বিনা ভোটের সরকার গণআন্দোলন শুরু হলেই বিভিন্ন ধরনের নাটকের আয়োজন করে। কিন্তু এসব করে সরকার কোন ভাবেই জনগণকে বিভ্রান্ত করতে পারবে না বরং লজ্জাজনকভাবেই সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশে মুল্যস্ফীতি এখন ভয়ানক রূপ ধারণ করেছে। তারা আসন্ন গণভ্যুত্থান থেকে বাঁচার জন্য আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও মহানগরী আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ জামায়াতের শীর্ষনেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রেখেছে। দেশ বরেণ্য আলেম-উলামাও সরকারের জিঘাংসা থেকে মুক্ত নন। তারা পাতানো ও ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু সচেতন জনতা তাদের সে স্বপ্নবিলাস কখনোই সফল ও স্বার্থক হতে দেবে না। তিনি কেয়ারটেকার সরকারের গণদাবি মানতে সরকারকে বাধ্য করতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসার আহবান জানান। অন্যথায় স্বৈরাচারের জগদ্দল পাথর জাতির ঘাড় থেকে নামানো সম্ভব হবে না।

  • শেরেবাংলা নগর উত্তর

আগামী ১ আগস্ট আহুত সমাবেশ বাস্তবায়নে শেরেবাংলা নগর উত্তর থানার উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন থানা আমীর বক্তব্য আব্দুল আউয়াল আজম। উপস্থিত ছিলেন নায়েবে আমির শাহ আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. আব্দুল হালিম প্রমুখ।

  • মোহাম্মদপুর থানা পূর্ব

১লা আগস্টের সমাবেশ বাস্তবায়নে মোহাম্মদপুর পূর্ব থানার উদ্যোগে মোহাম্মদপুরে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন মোহাম্মদপুর পুর্ব থানার আমীর মশিউর রহমান, থানার কর্মপরিষদ সদস্য আবদুল হাদী, মাহমুদুল হক রোমান, মাও. সিরাজুল ইসলাম প্রমুখ।

  • উত্তরা থানা পশ্চিম

উত্তরা পশ্চিম থানার উদ্যোগে ১ আগস্টের সমাবেশ বাস্তবায়নের লক্ষে ১২ নং দক্ষিণ, ১৪ নং সেক্টর উত্তর, দক্ষিণ, ১১ নং সেক্টর পূর্ব ৪ টি ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উত্তরা পশ্চিম থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাহমুদুর রহমান সভাপতিত্বে এবং শুরা ও কর্মপরিষদ সদস্য শামসুর রহমান সাজু পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরা সদস্য ও থানা সেক্রেটারী ফিরোজ আলম। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য জি.এম. আসলাম, শাইখুল সাকিব, তৈয়েব হোসেন, খায়রুল ইসলাম, জুবায়ের হোসেন, সেলিম রেজা, এরশাদ উল্লাহ, নজরুল ইসলাম, হাফেজ সোহেল ও ওয়াহিদুজ্জামান প্রমূখ।

  • মিরপুর থানা দক্ষিণ

সমাবেশ বাস্তবায়নে মিরপুর দক্ষিণ থানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফজুর রহমান। থানা আমীর এ্যাডভোকেট আলাউদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিবুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা এম বদরুজ্জামান, আমীর হোসেন বাবলু ও অ্যাড. বাবর আলী প্রমূখ।

দারুসসালাম থানা

দারুসসালাম থানার উদ্যোগে ১ আগস্টের সমাবেশ বাস্তবায়নে থানা শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীল ও জনশক্তিদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন থানা আমীর মাওলানা হাবিবুল্লাহ রুমি। সঞ্চালনায় ছিলেন অফিস সেক্রেটারী জাকারিয়া হোসেন। বক্তব্য পেশ করেন থানা সেক্রেটারি মাওলানা শাহজালাল, থানা তারবিয়াত সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান ও ইসহাক আলী প্রমূখ।

  • তেজগাঁও দক্ষিণ

১ আগস্টের সমাবেশ বাস্তবায়নে শেরেবাংলা নগর থানা দক্ষিণের উদ্যোগে সাংগঠনিক ওয়ার্ড সভাপতিদের নিয়ে এক প্রস্তুতি সভা থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদির সভাপতিত্বে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ডাঃ সৈয়দ তৌফিকুল ইসলাম, শামীম মন্ডল, আকবর হোসাইন ও আব্দুল হক প্রমূখ।

  • মোহাম্মদপুর পশ্চিম থানা

সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে মোহাম্মদপুর পশ্চিম থানার ফিউচার হাউজিং, গার্ডেন সিটি, জাফরাবাদ, কাদেরবাদ হাউজিং ও নবীনগর এলাকার বিভিন্ন মার্কেট, দোকান মালিক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা আমীর ডা. শফিউর রহমান, নায়েবে আমীর মাহাদী হাসান, থানা সেক্রেটারি মাসুদুজ্জামান, থানা কর্মপরিষদ সদস্য রুহুল আমিন ও আবুল কালাম আজাদ প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি